প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ
শামীম মিয়াজী ||
মতলব উত্তর উপজেলার ৩৬নং সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু। সভাপতিত্ব করেন সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএ হাশেম প্রধান। এসময় আলমগীর সরকার বলেন, একটি বিল্ডিংয়ের যেমন ফাউন্ডেশন অনুযায়ী নির্ধারণ হয় এটি কত তলা বিশিষ্ট হবে। তেমনি একটি মানুষের জীবনে কি হবে সেটাও নির্ধারিত হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে। তাই প্রাথমিক শিক্ষা হতে হবে খুবই মজবুত। তাহলে ভবিষ্যত উজ্জল এবং দেশ ও জনগণের উপকারে আসবে। আর যদি কোন শিক্ষার্থী ঝড়ে পড়ে যায় তাহলে সে হবে জাতির জন্য বোঝা। তাই একটি শিক্ষার্থীও যাতে ঝড়ে না পড়ে সেদিকে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে অভিভাবকদের সচেতন হতে হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত