প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
মতলব উত্তরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
শামীম মিয়াজী ||
রবিবার(২৮ জুন ২০২৬) সকালে দক্ষিণ ব্যাসদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন শেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা.মোবারক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক মমিনুল ইসলাম, সাংবাদিক দেওয়ান মুরাদুজ্জামান, হেলথ ইন্সপেক্টর ইনচার্জ সুভাষ চন্দ্র সরকার, মেডিকেল টেকনোলজিস্ট ভাসান চন্দ্র কীর্তনীয়া’সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার ১টি স্থায়ী ও ৩৬০টি অস্থায়ী কেন্দ্রে ৪২ হাজার ৪৫০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ২৪৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৮হাজার ২০৫ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত।চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীন মতলব উত্তর উপজেলার ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ কুলসুম মনি বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমাতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবিভাবকদের শিশুদের কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে করতে হবে।ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন সফল করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত