প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
মতলব উত্তরে পবিত্র শোহাদায়ে কারবালা ও আহলে বায়েতের স্মরণে আজিমুশ্বান আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল
শামীম মিয়াজী ||
আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ, মতলব উত্তর শাখার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা ও আহলে বায়েতের স্মরণে আজিমুশ্বান আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শনিবার সকালে কালিপুর বাজার শাহী জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী।প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন মাওলানা মুফতী মোঃ জামাল উদ্দিন নুরী। মাওলানা আমিনুল ইসলাম আল কাদরীর সভাপতিত্বে ও মাওলানা মোঃ আমির হামজা জালালী আল কাদরীর সঞ্চালনায় আরও আলোচনা করেন, মাওলানা মোঃ অলিউল্লাহ আনসারী, মাওলানা মোতালেব হোসেন নবাবপুরী, মোঃ মোশারফ হোসেন হেলালী।এসময় বক্তারা, পবিত্র আশুরা ও কারবালা ময়দানের ইতিহাস তুলে ধরেন। এছাড়াও মহান আল্লাহ তায়ালার প্রেরিত রাসুল মহানবী (স.) এর দেখানো পথে চলার আহ্বান জানান এবং ইমান আনার জন্য অনুরোধ করেন। হয়রত ইমাম হাসান ও হযরত ইমাম হোসাইন এর ইতিহাস তুলে ধরেন বক্তারা।আলোচনা শেষে মিলাদ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মোঃ আমিনুল ইসলাম আল কাদরী। পরে উপস্থিত মুসল্লীগণের মাঝে তাবারক বিতরণ করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত