প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
মতলব উত্তরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃ-ত্যু দাবি নিষ্পত্তি: চার দিনের মধ্যেই নমিনির হাতে ২ লাখ ১৬ হাজার টাকার চেক হস্তান্তর
শামীম মিয়াজী ||
চাঁদপুরের মতলব উত্তরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে এক মৃ-ত্যু-জনিত বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাত্র চার দিনে হয়রানিমুক্ত বীমা দাবি নিষ্পত্তি করায় প্রতিষ্ঠানটির প্রতি সন্তোষ প্রকাশ করেছেন গ্রাহক ও স্থানীয় গুণীজন।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজে মতলব উত্তর ব্রাঞ্চের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে অকালপ্রয়াত ব্যবসায়ী বুট্টু মিয়ার মনোনীত নমিনি তার স্ত্রী রত্না বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকার চেক তুলে দেয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মতলব উত্তর ব্রাঞ্চের ম্যানেজার মো. সজিব হোসেনের সভাপতিত্বে এবং ইউনিট ম্যানেজার মো. মাহবুব হাসান শরীফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এজিএম মো. ওবায়দুর রহমান মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ২নং বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ফয়েজ আহমেদ, ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: ফারুকুল ইসলাম, বাগানবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সেলিম মোল্লা, সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জুলহাস বেপারী, ইউনিট ম্যানেজার মো: ইব্রাহিম খলিল, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শহিদুল হক ভূঁইয়া, বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তাকিয়া আক্তার প্রমূখ। অনুষ্ঠানে ধনাগোদা তালতলী সন্তোষপুর গ্রামের মৃত ব্যবসায়ী বুট্টু মিয়ার স্ত্রী মনোনীত নমিনি রত্না বেগমের হাতে মৃত্যুজনিত বীমা দাবির ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।চেক গ্রহণ শেষে রত্না বেগম বলেন, আমার স্বামী বুট্টু মিয়া স্ট্রোকে মৃত্যুবরণ করেন। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে ২ টি বিমা পলিসি গ্রহণ করেছিলেন। পলিসির আওতায় মাসিক ১ হাজার টাকা করে ৮টি কিস্তি এবং একবার বার্ষিক ১২ হাজার টাকার কিস্তি পরিশোধ করেন। অর্থাৎ, সর্বমোট ২০ হাজার টাকা প্রিমিয়াম জমা দেওয়ার পর তিনি মারা যান। আমার স্বামীর মৃত্যুর পর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার মাত্র চার দিনের মধ্যেই কোনো ধরনের হয়রানি ছাড়াই সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আমাকে মৃত্যুজনিত বীমা দাবির সম্পূর্ণ অর্থ, ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকা পরিশোধ করেছে। এত কম সময়ে দ্রুত সেবা ও আন্তরিক সহযোগিতার জন্য আমি সোনালী লাইফ ইন্সুরেন্সের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বলেন, দ্রুত সময়ে মৃত্যুজনিত বীমা দাবি নিষ্পত্তি সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেবার মানের একটি ইতিবাচক দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে জীবনবিমার প্রতি আস্থা ও সচেতনতা আরও বৃদ্ধি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে উপস্থিত সবাইকে জীবন ও পরিবারের নিরাপত্তায় সোনালীতে বীমা করার আহ্বান জানান বক্তারা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত