প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
মাদকের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : জেলা বিএনপি নেতা আলমগীর সরকার
শামীম মিয়াজী ||
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টায় সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ববোধ ও সচেতনতা। মাদক নির্মূল ও একটি সুস্থ সমাজ গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মতলব উত্তর থানার উদ্যোগে বুধবার (২৮ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে মাদক বিরোধী র্যালি ও পথসভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।আলমগীর সরকার বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদেরও দায়িত্ব রয়েছে। সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদক বহনকারী, ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে আমরা যদি একে অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দেই, তাহলে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে।তিনি বলেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে ওঠার অন্যতম বড় কারণ মাদক। আলমগীর সরকার বলেন, যারা মাদককে উদ্দীপক হিসেবে ব্যবহার করছে, তারা নিজেদের পাশাপাশি সমাজকেও বিকৃত মনস্তত্ত্বের দিকে নিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রয়োজন সকলের সমন্বিত সামাজিক প্রচেষ্টা।মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ মোল্লা সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলিমুল ইসলাম, সাদুল্লাপুর ইউনিয়ন বিট অফিসার মতলব থানার সেকেন্ড অফিসার এসআই সাদেকুর রহমান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল সরকার, বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ হাসেম প্রধান, মহিলা নেত্রী বিউটি বেগম, কালীপুর হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হক, পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, সাইফুল ইসলাম মাষ্টার, সাদুল্লাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাস্টার।এ সময় উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মামুন সরকার, ষাটনল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ নবীর হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম মুন্সী, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য হাসিব মোল্লা, কলাকান্দা ইউনিয়ন যুবদল নেতা মামুন সরকার'সহ রাজনৈতিক ও সামাজিক সচেতনতা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত