প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
মতলব উত্তরে ৭ দিন ধরে নিখোঁজ হোসনেয়ারা বেগম, সন্ধান চায় পরিবার
শামীম মিয়াজী ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামের হোসনেয়ারা বেগম নামে এক নারী গত ২৫ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে হোসনেয়ারা বেগম নিজ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।নিখোঁজ হোসনেয়ারা বেগমের ঠিকানা—আমিনপুর, ফরাজীকান্দি ইউনিয়ন, মতলব উত্তর, চাঁদপুর।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।যোগাযোগ: ০১৯৩২১৭৯১৫৮নিখোঁজ নারীর সন্ধানে পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি ও নিখোঁজের তথ্যটি বেশি বেশি শেয়ার করার আহ্বান জানানো হয়েছে, যাতে দ্রুত তাঁর সন্ধান পাওয়া সম্ভব হয় এবং তিনি নিরাপদে পরিবারের কাছে ফিরে আসতে পারেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত