প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম ইসলামাবাদে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট ||
মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম ইসলামাবাদ গ্রামে কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পশ্চিম ইসলামাবাদ জামে মসজিদ মেইন রোড থেকে মিছিলটি শুরু হয়ে আশেপাশের সড়কে প্রদক্ষিণ করে।মিছিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় মাদকের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, এই সমাজে মাদক ব্যবসা চলবে না চলবে না' মাদককে না বলি মাদকমুক্ত সমাজ গড়ি,, এসব স্লোগান তোলেন মিছিলকারীরা।এসময় এলাকাবাসী বলেন, আমাদের এলাকায় নির্দিষ্ট গুটি কয়েকজন মাদক ব্যবসা করার কারণে যুবসমাজ হুমকির মুখে পড়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজ অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। তাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত মাদক বিরোধী অভিযান করে মাদক ব্যবসীদেরকে আইনের আওতায় আনা হোক।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আলী আহমদ পাটোয়ারী, সাইদুল ইসলাম মাস্টার, হাজী ইসমাইল হোসেন, মনির হোসেন শেখ, মোঃ সিহাব সহ আরো অনেকে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত