প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
নিজের দেয়া কথা অনুযায়ী দ্বীনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াছ আলী
ডেস্ক রিপোর্ট ||
যেই কথা সেই কাজ, এমন জনপ্রতিনিধি পাওয়া জনগণের জন্য ভাগ্যের ব্যাপার। তবে জনপ্রতিনিধি না হয়েই তিনি নিজের দেওয়া কথা অনুযায়ী উন্নয়ন বাস্তবায়ন করে ভাইরাল বনে গেছেন। তিনি হচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম. ইলিয়াছ আলী।সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তিনি তার ইউনিয়নের রাঢ়ীকান্দি ইমাম হাসান হুসাইন (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ দোয়ায় অংশ গ্রহন করেন। ওই সময় চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াছ আলী কথা দিয়েছিলেন সিড়িঁ র্যালিং এবং জানালার থাইয়ের কাজটি করে করে দিবেন। সেই কথা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর বুধবার কাজটি সম্পন্ন করে দেন। তিনি তার দেয়া কথা রাখায় মাদ্রাসা কর্তৃকপক্ষ এবং স্থানীয় জনগণ আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াছ আলী তার দেয়া কথা অনুযায়ী আমাদের নির্মাণাধীন মাদ্রাসার সিড়িঁর র্যালিং এবং জানালার থাইয়ের কাজটি করে দিয়েছেন। কথা দেওয়ার ২২ দিনের মাথায় তিনি তার কথা রাখলেন এবং এই দ্বীনি প্রতিষ্ঠানের পাশে দাড়াঁলেন। আমরা দোয়া করি আল্লাহ তার মনের আশা পুরণ করুক।এলাকাবাসী জানান, বর্তমানে এমন জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার। যিনি জনপ্রতিনিধি না হয়েও বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে দিচ্ছেন। সুবিধা অসুবিধায় এলাকাবাসীর পাশে দাড়াঁন। আজকে তিনি মাদ্রাসার উন্নয়ন কাজে অংশগ্রহন করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং তার মত একজন লোক আমাদের ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হোক এটাই আমাদের চাওয়া।ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এম ইলিয়াছ আলী। এরআগেও আশ্রয়ণ প্রকল্পের পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সড়ক মেরামত সহ বেশ কয়েকটি উন্নয়ন কাজ করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। তার এই উন্নয়নে সাধারণ মানুষের আশার আলো হয়ে উঠছেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত