প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ দোয়া
ডেস্ক রিপোর্ট ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলীর ব্যক্তিগত উদ্যোগে ফৈলাকান্দি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এম ইলিয়াছ আলীর পিতা মাতা ও সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মাদ্রাসা ছাত্র, শিক্ষক, গণমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে দুপুরের খাবারে যোগদান করেন চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলী।দোয়া ও মিলাদ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এম ইলিয়াছ আলী বলেন, আমি আজকে এই মাদ্রাসায় এসেছি শুধু দোয়া চাইতে। আপনারা আমার জন্য, আমার পিতা মাতা ও সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি এবং সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। সেই সুযোগটি আপনারা আমাকে করে দিবেন আশা করি।তিনি আরো বলেন, আমি যদি ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি তাহলে কথা দিতে পারি জনগণের জন্য দেওয়া সরকারি বাজেটের একটি টাকাও আমার দ্বারা তছরুপ হবে না। আমি প্রতিটি ওয়ার্ডে কমিটির মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবো। আমাকে আল্লাহ যথেষ্ট দিয়েছেন। আমি কোন লোভী ব্যক্তি না। সুতরাং আমি চেয়ারম্যান হলে আপনাদের সকল প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দিব ইনশাল্লাহ।এসময় উপস্থিত ছিলেন, ফৈলাকান্দি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার সুপার হাফেজ মাওলানা আসাদুল্লাহ, পরিচালনা কমিটির সেক্রেটারী সাইফুল ইসলাম খান মানিক, সহ সেক্রেটারী আঃ মান্নান খান, কোষাধ্যক্ষ আঃ হান্নান খান, সহকারি কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন খান, প্রচার সম্পাদক বিল্লাল চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত