প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
মতলব উত্তরে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ
ডেস্ক রিপোর্ট ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি যন্ত্রপাতি তুলে দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ড. জালাল উদ্দিন বলেন, কৃষি উন্নয়নে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। কৃষি সমৃদ্ধির পাশাপাশি আধুনিকায়নে সরকার অনেক পরিবর্তন আনছেন। এতে করে বাংলাদেশের কৃষি ও কৃষক হবে মডেল। তিনি আরও বলেন, আমিও একজন কৃষক ছিলাম। তাই কৃষি ও কৃষকের উন্নয়নে আমাকে বলতে হবে। আপনাদের কখন কি প্রয়োজন শুধু জানাবেন। আমি সরকারের কাছ থেকে প্রয়োজন বরাদ্দ আনার চেষ্টা করব। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কথা তুলে ধরে তিনি আরও বলেন, এই সেচ প্রকল্পের কৃষকরা যাতে সময়মত পানি পায় এবং সময়মত পানি নিষ্কাশনের সুবিধা পায় সে ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত তা সমাধান করার চেষ্টা করব।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর প্রধান, মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। কৃষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, মনির হোসেন, জাহাঙ্গীর মোল্লা, বশির উল্লাহ প্রমুখ। উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, মিয়া মনজুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ইমু সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান সাগর, ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ আরো অনেকে।কৃষকদের মাঝে ধান মাড়াই মেশিন ১২টি, এলএলপি ৩৮টি, ভুট্টা মাড়াই যন্ত্র ১৬টি, রিপার ১১টি, ব্লেড প্লান্টার ৬টি, ফুট পাম্প ১২টি, হ্যান্ড স্প্রেয়ার ৬২টি ও তেল নিষ্কাশন ২টি বিতরণ করা হয়েছে।কৃষি যন্ত্রপাতি বিতরণের মাধ্যমে কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকদের সময় ও শ্রম সাশ্রয়ে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানান। আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়লে কৃষি উৎপাদন আরও গতিশীল ও লাভজনক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত