প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
চাঁদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট ||
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ০৮:০০ ঘটিকায় চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড কমান্ডার জনাব ছাইদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), চাঁদপুর-এর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।পরিদর্শনকালে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।এরপর তিনি জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে করণীয় বিষয়ে আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুরসহ সংশ্লিষ্ট দপ্তর ইনচার্জদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে কর্তব্য পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এ সময় জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর; জনাব মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর; জনাব মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল); জনাব মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত