প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
চেয়ারম্যান নির্বাচিত হলে গরিবের হক এক টাকাও দুর্নীতি হতে দেব না: মিজানুর রহমান মিরান
ডেস্ক রিপোর্ট ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২নং বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিরান বলেছেন, “আল্লাহ তায়ালা আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে গরিবের হকের একটি টাকাও দুর্নীতি হতে দেব না। সরকারি বরাদ্দের অর্থ আমার পকেটেও যাবে না। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, তাতেই আমি সন্তুষ্ট।”শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজ আদায় করতে তিনি ইউনিয়নের কালির বাজার খলিফা বাড়ি জামে মসজিদে যান। নামাজের আগে ধর্মীয় আলোচনা ও ইসলামী নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মেহেদী হাসান নাজির।তিনি বলেন, “আপনার একটি ভোটে যিনি নির্বাচিত হবেন, তিনি ভালো কাজ করলে আপনিও তার ভালো কাজের অংশীদার হবেন। আর তিনি যদি খারাপ কাজ করেন কিংবা ইয়াবা ব্যবসার মতো অপরাধে জড়িত হন, তাহলে হাশরের ময়দানেও এর জন্য জবাবদিহি করতে হতে পারে। তাই ভোট দেওয়ার আগে প্রার্থী সম্পর্কে ভালোভাবে জেনে-বুঝে সিদ্ধান্ত নিতে হবে।”জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিরান। তিনি নির্বাচিত হলে দরিদ্র মানুষের অধিকার রক্ষা, সরকারি বরাদ্দের সুষ্ঠু ব্যবহার এবং দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত