প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
মতলব উত্তর থানার নতুন ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
ডেস্ক রিপোর্ট ||
মাদক নির্মূলে অগ্রাধিকার দিয়ে সুন্দর ও সোনালি সমাজ গঠনের প্রত্যয়চাঁদপুরের মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মতলব উত্তর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।সোমবার (১২ অক্টোবর) বিকালে মতলব উত্তর থানায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল বাশার, সেক্রেটারি মেহেদী হাসান নাজির, মতলব উত্তর পৌর জামায়াতের আমির এইচ এম রবিউল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।শুভেচ্ছা বিনিময়কালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় মাদক নির্মূলকে অগ্রাধিকার দিয়ে সামাজিক অবক্ষয় রোধ এবং সুশৃঙ্খল ও সোনালি সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় কর্মসূচি শেষ হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত