প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, ইয়াবা উদ্ধার ১০৯ পিস
ডেস্ক রিপোর্ট ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চার মাদক কারবারিসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বুধবার (১৪ অক্টোবর) মতলব উত্তর থানা পুলিশের পরিচালিত এ অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে ১০০ পিস এবং অন্য দুই ব্যক্তির কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামাল পাটোয়ারী (৪২), মজিব প্রধান (৩০), দুখু মিয়া (৩৮) ও ইব্রাহীম (৩০)। পুলিশের তথ্যমতে, তাঁদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং নিয়মিত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত