প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
মহানবী (স.) নিয়ে কুটক্তিকারী হাশেমের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ
শামীম মিয়াজী ||
চাঁদপুরের মতলব উত্তরের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের নবী প্রেমিক মুসলমানদের উদ্যোগে প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্টকারী নাস্তিক হাশেমের অনতিবিলম্বে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নিশ্চিন্তপুর সালাহ্ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে অগ্রণী ব্যাংকের সামনে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন মিছিলকারীরা। এসময় বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর বায়তুস সালাহ্কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমাম হোসাইন মোস্তাফী, মাওলানা ই এম আই গাজ্জালী, বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জমির খান, নিশ্চিন্তপুর বন্ধু মহল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান রোকনসহ আরো অনেকে।এ সময় উপস্থিত ছিলেন:- ঘাসিরচর আলবাইতুল জামে মসজিদের খতিব হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা শাহ্জালাল শরিফী, বিশিষ্ট ব্যবসায়ী মাইনুল সিকদার, ঘাসিরচর সর্বসেবা সংগঠনের উপদেষ্টা শহীদুল্লাহ প্রদান ও ঘাসির চর সর্বসেবা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত নিয়াজীপ্রমুখ পরে সমাপনী বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রবি বিল্লাহ।বক্তারা বলেন, মহান আল্লাহর প্রিয় রাসুল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) যে কটুক্তি করেছে সেই নাস্তিক হাশেমে অনতিবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে। এই বাংলার জমিনে কোন ঠাঁই হবে না। তাই আমরা সরকারের কাছে জোড় দাবী জানাচ্ছি এই নাস্তিক হাশেমকে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত