প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
মতলব উত্তর ও মতলব দক্ষিণে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার
নিজস্ব সংবাদদাতা ||
মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলার মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানার বিভিন্ন পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর।পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোতে মোতায়েন পুলিশ সদস্যদের দায়িত্ব পালন, সিসিটিভি ক্যামেরা মনিটরিং ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন।অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, পূজা চলাকালে ভক্ত ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে।এ সময় জনাব মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, অফিসার ইনচার্জ, মতলব দক্ষিণ থানা সহ জেলা পুলিশের সদস্যবৃন্দ ও পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত