প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
বাগানবাড়ি ইউপির চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিরানের দোয়া প্রার্থনা
ডেস্ক রিপোর্ট ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২নং বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিরান উত্তর মান্দারতলী হাদি সরকার বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন।শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের আগে মসজিদে বয়ান দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মেহেদী হাসান নাজির। বয়ান শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিরানের পরিচয় করিয়ে দেন এবং তাঁর প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন।এ সময় মিজানুর রহমান মিরান বলেন, “আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের খেদমত করতে চাই। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের গরিব মানুষের হকের একটি টাকাও নষ্ট হতে দেব না। পাশাপাশি পাড়া-প্রতিবেশীদের কোনো হক নষ্ট হবে না, ইনশাআল্লাহ।”তিনি জনগণের পাশে থেকে এলাকার মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত