প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান
ডেস্ক রিপোর্ট ||
মতলব দক্ষিণ উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বর্নাঢ্যভাবে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল সাতটায় মতলব বাজারের দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল মতলব দক্ষিণ উপজেলা যুবদল ও মতলব পৌর যুবদল এবং দলীয় নেতাকর্মীদের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এবং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন সরকার শাওন, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিক রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপি'র সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল হক জহির, পৌর যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, সদস্য সচিব নাসির মিয়াজী, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ, ছাত্রদল নেতা মো. ফয়সাল খন্দকার, সহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ। বুধবার বিকাল ৪টায় মতলব বাজারের সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে ব্যানার ফেস্টুন, প্লেকার্ড ও মাথায় দলীয় ফিতা লাগিয়ে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।সমাবেশে মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া।জিয়াউর রহমান জিয়া বলেন, গুপ্ত এবং ফেসিস্ট এই দুই শক্তির চরিত্র কিন্তু এক। ফেসিস্টরা যখন ক্ষমতায় ছিল তখন তারা হিন্দুদের কোনো প্রোগ্রামে গেলে তিলক কপালে থাকত, মাথায় সিঁদুর থাকত। আবার যখন হাওয়া ভবন আসত, তখন পাজামা থাকত এবং মাথায় টুপি থাকত। গত নির্বাচনের আগে এমন একটি দলকে আমরা দেখেছি, যারা রোজা এবং পূজাকে এক করে ফেলেছিল। এবার কিন্তু আর তারা নাই। কারণ কী? নির্বাচন শেষ হয়ে গেছে। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সাহসী ভূমিকা পালনকারী একটি ঐতিহ্যবাহী সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এ দেশের তরুণ সমাজই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান শক্তি। তাই যুবদলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং সমাজ থেকে অন্যায়, দুর্নীতি, মাদক, সন্ত্রাসের ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সরকার শাওন। আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন প্রধান, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সরকার, চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: জহিরুল হক জহির, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শাহিন ভূঁইয়া, মাইন উদ্দিন ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান। এসময় বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত