প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ০৪ জন গ্রেফতার
শামীম মিয়াজী ||
মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের সার্বিক দিক নিদের্শনায় জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, চাঁদপুর এবং মানস বড়ুয়া, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে মতলব উত্তর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার সহ মতলব উত্তর থানাধীন সুগন্ধি ০৩নং আসামী মোঃ শাহ আলম (৫৫) এর নতুন বাড়ীর গোয়ালগর সংলগ্ন শয়ন কক্ষ হইতে ধৃত আসামী ০১। মোঃ সাইফুল সরকার(৩২), পিতা-মৃত সানাউল্লাহ সরকার, মাতা: মাহফুজা বেগম, সাং-সুগন্ধি (সরকার বাড়ী), ০২। মোঃ আফসার উদ্দিন বেপারী(৩৪), পিতা- রফিক বেপারী, মাতা-আফিয়া বেগম, সাং-সুগন্ধি (বেপারী বাড়ী), ০৩। মোঃ শাহ আলম(৫৫), পিতা- মৃত মোঃ আলী রাঢ়ী, মাতা: মৃত নুরজাহান বেগম-সাং-সুগন্ধি (রাঢ়ী বাড়ী), সর্ব থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরদ্বয়ের দখল হইতে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় এবং এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার সহ মতলব উত্তর থানাধীন ০৩নং সাদুল্যাপুর ইউপিস্থ বেলতলী বাজার মোঃ ওসমান গনির চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী ০১। মোঃ জমির হোসেন(২৫), পিতা- মোাঃ ইয়াকুব প্রধান, মাতা: পারভীন বেগম-স্থায়ী: গ্রাম- মুন্সিরকান্দি (প্রধান বাড়ী) থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর এর দখল হইতে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় এছাড়াও ফৌঃকাঃ বিঃ ১৫১ ধারায় ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মাদক সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত