প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
মতলব উত্তরে প্রতিবন্ধী ভাইয়ের রোপনকৃত গাছ তুলে ফেলে দিলেন সাবেক ইউপি সদস্য
ডেস্ক রিপোর্ট ||
মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক গ্রামে এক শারীরিক প্রতিবন্ধী ভাইয়ের রোপনকৃত গাছের চারা তুলে ফেলে দিয়েছে তার বড় ভাই সাবেক ইউপি সদস্য শাহআলম প্রধান। গত ৫ নভেম্বর সকালে এ ঘটনা ঘটে। পরে প্রতিবন্ধী শাহজালালের আরেক ভাই আলআমিনের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে সাবেক ইউপি সদস্য শাহআলম প্রধান ও তার স্ত্রী শাহিনা বেগমকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগে উল্লেখ করেন, বর্ণিত বিবাদীরা আমার ভাসুর এবং জাল হন। আমার স্বামী দীর্ঘদিন যাবত প্রবাসে থাকেন। বাড়ীতে আমি ও আমার তিন শিশু সন্তানদেরকে নিয়ে বসবাস করি। বিবাদীরা আমার স্বামী বাড়ীতে না থাকার সুযোগে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। আমরা কোন প্রতিবাদ করলে, বিবাদীরা লাঠি সোটা নিয়া মারধর করে। ইতিপূর্বে বহুবার আমাকে ও আমার সন্তানদেরকে মারধর কররে রক্তাক্ত জখম করেছে। তাছাড়া আমার সহজ স্বরল ভাসুর শারীরিক প্রতিবন্ধী শাহজালাল প্রধানকে আমি দেখাশুনা করে আসছি। বিবাদীরা আমার সহজ স্বরল ভাসুরকেও অত্যাচার নির্যাতন করে। স্থানীয় ভাবে বহুবার বিবাদীদের বিরুদ্ধে সালিশ বৈঠক হয়। বিবাদীরা এতটাই বেপরোয়া যে, বিবাদীরা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কোন বাধা নিষেধ মানেন না। আমাদেরকে অত্যাচার নির্যাতন অব্যাহত রাখার একপর্যায় ঘটনার তারিখ ও সময়ে বিবাদীরা আমাদের সৃজিত বিভিন্ন প্রজাতের কাঠ, ফল ফলাদীর গাছ ও শাক সবজির গাছ গাছড়া কাটিয়া ও উফরাইয়া ফালাইয়া দিয়ে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। উক্ত সময় বাধা নিষেধ করতেই, বিবাদীরা লাঠি সোটা নিয়া আমাকে মারধর ও খুন জখম করার জন্য দৌড়াইয়া আসলে আমি আত্মরক্ষার্থে আমি ও আমার সন্তানদেরকে নিয়া বসত ঘরের ভিতর প্রবেশ করে দরজা আটকাইয়া আত্বরক্ষা করি। আমাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এস আমাদেরকে বিবাদীদের কবল হইতে রক্ষা করে। উক্ত বিবাদীরা সময় সূযোগমত আমাকে ও আমার সন্তানদেরকে খুন করিবে বলিয়া প্রকাশ্য হুমকি প্রদান করে। আমি ঘটনার বিষয়ে আমার স্বামীর সাথে মোবাইল ফোনে আলোচনা করিয়া স্বামীর অনুমতিক্রমে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে জানাই এবং আইনী সহায়তা পাওয়ার আশায় থানায় অভিযোগ দায়ের করি।শারীরিক প্রতিবন্ধী শাহজালাল বলেন, আমি আমার পৈতৃক সম্পত্তিতে গাছের চারা লাগিয়েছি। কিন্তু আমার ভাই গাছের সব চারা তুলে ফেলে দিছে। আমি বিচার চাই। আমার উপর সে বহুদিন ধরে অন্যায় চালিয়ে আসছে। এমনকি আমার প্রতিবন্ধীর ভাতার টাকাও আমার ভাই শাহআলম মেম্বার তুলে খেয়ে ফেলে আমাকে দেয় না।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত