প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ রাঢ়ীকান্দি মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট ||
মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দি একতা যুব সংঘ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর মেঘা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দক্ষিণ রাঢ়ীকান্দি ক্লাব সংলগ্ন বালুর মাঠে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী সরকার। বিশিষ্ট সমাজসেবক মোঃ সাত্তার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী অধ্যাপক ডাঃ ইসমাইল হোসেন, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নুরুল হুদা ফয়েজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মমিন সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও ৫নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ আসলাম খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলি আজ্জম খান, মোঃ অপু সরকার, মোঃ কবির সরকার, মোঃ আনোয়ার সরকার প্রমুখ। খেলা পরিচালনায় ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহফুজ সরকার। এসময় প্রধান অতিথি মোহাম্মদ আলী সরকার তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। বিশেষ করে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। তিনি আরও বলেন, আমি আয়োজকদের এমন সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাই। আসুন, আমরা সবাই মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হই এবং একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখি। খেলায় টাইগার স্পোর্টিং ক্লাব বনাম সিংহ স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। খেলা চলাকালীন কোন দল গোল সংগ্রহ করতে পারে নি। পরে ট্রাইবেকারে ১-০ সিংহ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত