প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
সুলতানাবাদে গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি
কামরুল হাসান রাব্বি ||
এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন ১৪ নম্বর সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন।শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, চেয়ারম্যান হতে চাই ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা ও এলাকার উন্নয়নের জন্য। নির্বাচিত হলে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে কাজ করব। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেব। ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বৈষম্যহীন সেবা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের কথা শোনেন এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় যুবদল নেতা আল আমিন খন্দকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত