ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মতলব টপ নিউজ

শিক্ষা ও ক্যারিয়ার

পাঁচআনি উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচআনি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পাঁচআনি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও প্রক্তান ছাত্র সাংবাদিক বোরহান উদ্দিন ডালিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু, প্রাক্তন শিক্ষার্থী মিয়াজ উদ্দিন মাহমুদ, মোঃ তোজাম্মেল হক, আলহাজ্ব ডাঃ আবুল হাসনাত কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সি, প্রাক্তন শিক্ষার্থী মফিজুল ইসলাম, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ইসরাত জাহান নূর।অনুষ্ঠানে বক্তারা এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনের এই সাফল্য ভবিষ্যৎ জীবনের পথচলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় এগিয়ে গিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।পরে এসএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

পাঁচআনি উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা