ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলবের কৃতি সন্তান অধ্যাপক ডা. শামীম আহমেদকে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

প্রকাশ : ০৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মতলবের কৃতি সন্তান অধ্যাপক ডা. শামীম আহমেদকে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা
মতলবের কৃতি সন্তান অধ্যাপক ডা. শামীম আহমেদকে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

মতলবের কৃতি সন্তান অধ্যাপক ডা. শামীম আহমেদকে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

শামীম মিয়াজী:-

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) এর মেডিসিন অনুষদের ডীন, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. শামীম আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ।

মঙ্গলবার (৯ জুন) কলেজের পক্ষ থেকে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অধ্যাপক ডা. শামীম আহমেদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অধ্যাপক ডা. শামীম আহমেদ শুধু একজন খ্যাতিমান চিকিৎসকই নন, তিনি শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, অধ্যাপক ডা. শামীম আহমেদ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে রাজনৈতিক অঙ্গনেও সুপরিচিত। শিক্ষা ও মানবসেবায় তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় জনগণের কাছে তিনি একজন আস্থাভাজন ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

অনুষ্ঠানের শেষে অধ্যাপক ডা. শামীম আহমেদ তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন।

মতলব টপ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬

মতলবের কৃতি সন্তান অধ্যাপক ডা. শামীম আহমেদকে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x