ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মতলব টপ নিউজ

অর্থনীতি ও বাণিজ্য

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি জালাল উদ্দিনকে শুভেচ্ছা

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন-কে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় সর্বস্তরের জনগণ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।এ উপলক্ষে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁকে গুরুত্বপূর্ণ এ দায়িত্বে মনোনীত করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।সংশ্লিষ্টরা মনে করেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে মোহাম্মদ জালাল উদ্দিন দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি চাঁদপুর-২ আসনের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি জালাল উদ্দিনকে শুভেচ্ছা