ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
মতলব টপ নিউজ

সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতার দৃষ্টান্ত, অব্যবহৃত ২০ লাখ টাকা কোষাগারে ফেরত

সরকারি অর্থের স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যবহারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। উপজেলার মুন্সিরকান্দি-লবাইরকান্দি ব্রিজ থেকে ব্রাহ্মণচক কলসভাঙ্গা ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর অব্যবহৃত ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে তিনি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উজ্জ্বল নজির স্থাপন করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খাল পুনঃখনন প্রকল্পের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক পানি প্রবাহ সচল রাখার লক্ষ্য নিয়ে কাজটি বাস্তবায়ন করা হয়। নির্ধারিত মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষ হওয়ার পর আর্থিক হিসাব-নিকাশে বরাদ্দের একটি অংশ অব্যবহৃত থাকে। সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে সেই অব্যবহৃত ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা রাষ্ট্রের কোষাগারে ফেরত দেওয়া হয়।

প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের সম্পদ রক্ষার অন্যতম শর্ত। এ ক্ষেত্রে মতলব উত্তর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার বাস্তব উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের অভিমত, ইউএনও মাহমুদা কুলসুম মনির এ উদ্যোগ শুধু সরকারি অর্থ সাশ্রয়ের উদাহরণ নয়, বরং সরকারি দায়িত্ব পালনে সততা, নৈতিকতা ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের জন্যও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

জনস্বার্থে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে মতলব উত্তর উপজেলা প্রশাসন সুশাসন প্রতিষ্ঠায় একটি ইতিবাচক বার্তা দিয়েছে, যা স্থানীয় প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।

মতলব টপ নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতার দৃষ্টান্ত, অব্যবহৃত ২০ লাখ টাকা কোষাগারে ফেরত

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x