মতলব উত্তর উপজেলার সরদার কান্দি গ্রামের এক শিক্ষক ওয়ালী উল্লাহ মাস্টারের গাছ থেকে জোড় করে কাঠাঁল পেরে নিয়েছে ওই গ্রামের এক মাদক মামলার আসামী দেলোয়ার হোসেন। তিনি ওই গ্রামের পন্ডিত আলী বেপারীর ছেলে।
ওয়ালী উল্লাহ মাস্টার বলেন, দেলোয়ার আমার সাথে সবসময় জায়গা সংক্রান্ত বিষয়ে হুমকি ধামকি দেয়। এমনকি আমাদের সাথে সবসময় আচরণ খারাপ করে। আমি শিক্ষক মানুষ কারো সাথে খারাপ আচরণ করতে পারি না। তাই আমার নিজের ৮ শতাংশ জায়গা তাকে লিখে দিয়েছি শান্তির জন্য। কিন্তু দেলোয়ার আমার পানি উন্নয়নের বোর্ডের লিজকৃত জায়গা দখল করতে চায় জোড় করে। আমাকে প্রায়ই হুমকি ধামকি দেয়। আমি সুষ্ঠু বিচার চাই।
এলাকাবাসী জানায়, দেলোয়ার একজন মাদক ব্যবসায়ী। বিগত দিনে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে কিছুদিন পর পর বিদেশ থেকে দেশে আসে আর সমাজের খারাপ মানুষের সঙ্গে মিশে মানুষকে নিরীহ মানুষকে হয়রানি করে বেড়ায়।
দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা প্রকিয়াধীন রয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।