মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী পশ্চিম নাউরী গ্রামবাসীর সঙ্গে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই শুক্রবার বিকালে তার নিজ বাড়িতে আয়োজিত এ মতবিনিময় সভায় গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী ইলিয়াছ আলী বলেন, আমি এই গ্রামের সন্তান। আমি চেষ্টা করেছি বিগত দিন আপনাদের পাশে থাকতে। আমি চাই নাউরী গ্রামে চেয়ারম্যান থাকুক। সেই লক্ষ্যে আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি। আমার জায়গা থেকে গ্রামের জন্য এবং ইউনিয়নের জন্য যেখানে যা প্রয়োজন তা অবশ্যই করবো। তিনি আরো বলেন, আমি কোন লোভ লালসা নিয়ে চেয়ারম্যান নির্বাচন করতে চাই না। আমি শুধু জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। তিনি তার অবস্থান, পারিবারিক ও রাজনৈতিক বিবরণ তুলে ধরতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন। ইলিয়াছ আলী বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আমি রাজনীতির মাঝে আছি। চাঁদপুর-২ আসনের এমপি ড. জালাল উদ্দিনের একজন কর্মী হিসেবে বহু বছর কাটিয়ে দিয়েছি। সুতরাং আমি বলতে চাই আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অধিক উন্নয়নের সুযোগ করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
হালিম সরকারের সভাপতিত্বে ও ইঞ্জি. মোঃ রিফাত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আ.ন.ম গোলাম মোস্তফা, এমএম মমিনুল ইসলাম, ইমার উদ্দিন, শাবান উল্লাহ, হাসান প্রধান, আবু তাহের, ওসমান প্রধান, জীবন দেওয়ান, ইসমাইল মোল্লা, নান্নু মিয়াজী, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, নুরুল ইসলাম বেপারী, রুহুল আমিন, জাহাঙ্গীর সরকার, নুরুল হক প্রমুখ।