ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
মতলব টপ নিউজ

শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : জালাল উদ্দীন এমপি

মতলব উত্তর উপজেলায় চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা ২০২৬ এর ছেংগারচর, ফরাজীকান্দি ও কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। ৬ জুলাই রবিবার সকালে পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। জালাল উদ্দিন বলেন, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান, অধ্যক্ষ ইয়াছিন সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু সহ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতলব টপ নিউজ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : জালাল উদ্দীন এমপি

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x