আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা। ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে এরই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক চেয়ারম্যান ও পরিচিত মুখ জনাব এহসান মিয়া। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে আবারও জনসেবার সুযোগ প্রার্থনা করেছেন। সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এহসান মিয়া বলেন, জনগণের চেয়ারম্যান ছিলাম। আবারও জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের পাশে থেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আস্থা রাখুন, ভরসা রাখুন, সঙ্গে থাকুন।" তিনি বলেন, অতীতে
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব আন্তরিকতার সঙ্গে কাজ পালনকালে ইউনিয়নের উন্নয়ন, অবকাঠামো করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণ যদি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমাকে চেয়ারম্যান হিসেবে সুযোগ করে দেন তাহলে আমি জনগণের উন্নয়নে কাজ করে যাবো ইনশা-আল্লাহ।