ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
মতলব টপ নিউজ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : আলমগীর সরকার

চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে। ১৭ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলমগীর সরকার আরো বলেন, শারীরিক সুস্থতা ও যুবসমাজকে মাদক বা অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা বৃদ্ধিতে ফুটবল অত্যন্ত কার্যকরী। ন্যূনতম সরঞ্জাম ও সামান্য জায়গায় খেলা যায় বলে এটি সব বয়সের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয়।

যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে ফলাফল অমীমাংসিত থাকায় টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টাইব্রেকারে পৌর কিংস ইলেভেন ৪-৩ গোলে হানিরপাড় স্পোটিং ক্লাবকে

পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

আজকের অনুষ্ঠানের সভাপতি উজ্জ্বল ফরাজী বলেন, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকলে তরুণদের নেশা ও অনৈতিক কাজের প্রতি আগ্রহ কমে যায়। ক্রীড়া চর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গঠনে সহায়তা করে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন যুবকদের মধ্যে ঐক্য ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করে।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ফলে আলমগীর সরকার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্ৰাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মামুন, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, পৌর যুবদল নেতা মোঃ রাজিব, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ হাসেম প্রধান।

খেলা পরিচালনা করেন- মহিবুল্লাহ, আক্তার ও মন্টি। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের খেলোয়ার, ক্রীড়াপ্রেমী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতলব টপ নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : আলমগীর সরকার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x