বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন মর্তুজা মাহবুব। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাকে সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
১৭জুলাই শুক্রবার সংগঠনের এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও ধর্মীয় সম্প্রীতির ভিত্তিতে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে মর্তুজা মাহবুব দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রমে অবদান রেখে আসছেন। তাঁর সেই নিষ্ঠা, কর্মদক্ষতা ও সাংগঠনিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পদে তাঁকে মনোনীত করা হয়েছে।
সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে মর্তুজা মাহবুব যুবসমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক অধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে মর্তুজা মাহবুবকে কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে মনোনীত করায় চাঁদপুর-২ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী বিএম গোলাফ হোসেন সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।