চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও সুসংগঠিত করার প্রত্যয় নিয়ে ‘কৃষি উদ্যোক্তা পরিষদ, মতলব উত্তর উপজেলা’-এর ২০২৬-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ১৮ জুলাই ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
পরিষদটিকে সঠিক পথে পরিচালনা এবং কৃষি উন্নয়নে বিশেষ দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ৮ জন অভিজ্ঞ কৃষি চিন্তাবিদ ও গবেষককে নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। উপদেষ্টাবৃন্দ হলেন: কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী (ইকবাল), সাবেক পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর [কালিপুর, ষাটনল]; কৃষিবিদ এ. কে. এম. হুমায়ুন কবির, পরিচালক, বিসিএস লাইভস্টক একাডেমি, সাভার, ঢাকা [বদরপুর, সাদুল্লাপুর]; কৃষিবিদ মো: নাসির উদ্দিন, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মনিটরিং অফিসার, বি-স্ট্রিং প্রকল্প [লুধুয়া, পূর্ব ফতেপুর]; কৃষিবিদ ড. মোঃ ইব্রাহিম খলিল, প্রকল্প পরিচালক, বিএডিসি, কৃষি ভবন [সরদারকান্দি, ফরাজীকান্দি]; কৃষিবিদ মোহাম্মদ নাছির উদ্দিন, উপপরিচালক, সার ব্যবস্থাপনা বিভাগ, বিএডিসি [সাহাবাজকান্দি, পূর্ব ফতেপুর]; কৃষিবিদ ড. আশরাফুল আলম, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, বারি [বড়হলদিয়া, ফরাজীকান্দি]; সাংবাদিক শামসুজ্জামান ডলার, সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, মতলব উত্তর [চরকালিয়া, ফরাজীকান্দি] এবং কৃষি উদ্যোক্তা মো: আলী মনসুর, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন [ঘনিয়ারপাড়, ছেংগারচর]।
২০২৬-২৯ মেয়াদের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মো: আতাউর রহমান সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মো: সালাহউদ্দিন খান রনি র্নির্বাচিত হয়েছেন। তাঁদের সহায়ক হিসেবে সিনিয়র সহ-সভাপতি পদে মো: শরীফুল ইসলাম এবং সহ-সভাপতি পদে মো: মেহেদী হাসান লিটন ও মো: মুসা কালিমুল্লাহ মনোনীত হয়েছেন। কমিটির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ৩৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল রানা সরকার; যুগ্ম সাধারণ সম্পাদক মো: পারভেজ সরকার, মো: কাউসার ও টিপু সুলতান; সাংগঠনিক সম্পাদক মো: হোসাইন আল মামুন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো: হেলাল সিকদার ও মো: ইলিয়াস সানি। অর্থবিষয়ক সম্পাদক রিয়াদ প্রধান, সহ-অর্থ সম্পাদক বাকি বিল্লাহ, প্রাণী বিষয়ক সম্পাদক মো: জুয়েল রানা, মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম, সহ-মহিলা সম্পাদিকা ফারজানা আক্তার, বাজার ও বিপণন বিষয়ক সম্পাদক মো: খলিলুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো: ইমরান হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো: সোহাগ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মাহমুদুল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: শরীফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: ফয়েজ আহমেদ, প্রচার সম্পাদক মো: জসিমউদ্দিন, সহ-প্রচার সম্পাদক মো: সুজন মিয়া, মিডিয়া বিষয়ক সম্পাদক মো: নাজমুল, সার ও কীটনাশক বিষয়ক সম্পাদক মো: জিসান আহমেদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: আবদুর রহিম এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: আরিফুল ইসলাম সরকার। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো: নাঈম হোসেন, মো: সানাউল্লাহ প্রধান, মো: হারিছ আহমেদ, মো: শিপু এবং মো: আরিফুর রহমান জুয়েল।
উল্লেখ্য, ২০২১ সালে উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তাদের একটি প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কৃষি উদ্যোক্তা মো: আতাউর রহমান সরকারের উদ্যোগে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন উপজেলা কৃষি কর্মকর্তা মো: সালাউদ্দিন সাহেবের সক্রিয় অংশগ্রহণ ও সার্বক্ষণিক পরামর্শে উপজেলার সকল ইউনিয়নের কৃষি উদ্যোক্তারা সংগঠনটি প্রতিষ্ঠায় অনুপ্রাণিত হয়েছিলেন। সংগঠনটি মূলত একটি অরাজনৈতিক সেবামূলক কৃষক সংগঠন, যা স্থানীয় কৃষি উন্নয়ন, কৃষি জমি রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং উদ্যোক্তা ও সাধারণ কৃষকদের স্বেচ্ছায় পরামর্শ প্রদানে কাজ করে যাচ্ছে। এর একটি ফেসবুক গ্রুপ ও মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে উদ্যোক্তারা সরাসরি উপজেলা কৃষি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে থাকেন।
এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: আতাউর রহমান সরকার বলেন, সাবেক কমিটির মেয়াদ শেষ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে সাধারণ কৃষকদের আরও নিবিড়ভাবে পরামর্শ প্রদান করা হবে। কমিটির নতুন এই নেতৃত্বের মাধ্যমে উপজেলার কৃষি খাত আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।