চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেছেন, পুথিগত বিদ্যার পাশাপাশি মানিবক শিক্ষা গ্রহন করে দেশ ও মানুষের সেবা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। তাই সুশিক্ষা গ্রহন করে দেশের হাল ধরতে হবে। ২৫ জুলাই শনিবার সকালে মতলব উত্তর উপজেলার চান্দ্রাকান্দি এসইএল একাডেমিতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ২০২৬ খ্রি. এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলমগীর সরকার আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা নিয়ে ব্যাপক কাজ করছেন। তার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত থেকে উন্নতর স্তরে পৌছাবে। আর আমাদের চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন মতলবের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছেন। খুব শ্রীঘ্রই মতলবের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত চৌধুরী খোকন, সাংবাদিক শামসুজ্জামান ডলার প্রমুখ। সভাপতিত্ব অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।