ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতলব উত্তর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান-এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২৫ জুলাই ২০২৬) রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী ও এএসআই (নিরস্ত্র) মোঃ রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৫ নং দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুর্গাপুর ঋষিপাড়ায় ফাইভ স্টার ব্রিকফিল্ডে প্রবেশের রাস্তার পাশ থেকে স্বপন দাস মনি ঋষি (২৫)-কে আটক করেন।

পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ তালিকা অনুযায়ী রাত সাড়ে ৯টার দিকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত স্বপন দাস মনি ঋষি বড় দুর্গাপুর ঋষিপাড়া এলাকার মৃত ঈষান চন্দ্র দাসের ছেলে।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতলব টপ নিউজ

রোববার, ২৬ জুলাই ২০২৬

মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x