ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে ২৯ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) প্রকাশিত পুলিশ প্রেস রিলিজে জানানো হয়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে গত ২৮ জুলাই মতলব উত্তর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী, এসআই সাদেকুর রহমান, এসআই সুমন চন্দ্র দাস, এসআই মিজানুর রহমান, এএসআই (নিরস্ত্র) মো. রবিউল হোসেন, এএসআই মো. আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানকালে বড় ষাটনল (প্রধানিয়া বাড়ি) এলাকার মো. নাঈম (২৮)-এর কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আদুরভিটি (ফকির বাড়ি) এলাকার মো. রিপন সরদার (৪৫)-এর কাছ থেকে ৪ পিস, আদুরভিটি (মিজি বাড়ি) এলাকার মো. ইব্রাহিম খলিল (৪২)-এর কাছ থেকে ৬ পিস এবং আদুরভিটি এলাকার মো. দুলাল হোসেন (৩২)-এর কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেফতার চারজনের বিরুদ্ধে পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।

মতলব টপ নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

মতলব উত্তরে ২৯ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x