ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক পাচারের নেটওয়ার্ক নিয়ে তদন্ত

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২,৫০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব-এর নেতৃত্বে এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক-এর তত্ত্বাবধানে এসআই সুজিত ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকার বাসিন্দা পারভীন (স্বামী: আবুল কালাম) নামে এক নারীকে একটি পানির ট্যাংকি এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আটক পারভীনের ব্যবহৃত বাটন ফোনটি পরীক্ষা করে কোনো মোবাইল নম্বর সংরক্ষিত পাওয়া যায়নি। এছাড়া ফোনের কললিস্টে ডায়াল বা রিসিভকৃত কোনো নম্বরও পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে তিনি বারবার বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রদান করেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের আরও অনুসন্ধানে জানা যায়, কুমিল্লায় ইয়াবা পাচারের ঘটনায় পারভীনের বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে।

বর্তমানে তিনি ঢাকার কাওরান বাজার বস্তিতে বসবাস করেন। তদন্তে আরও উঠে এসেছে, ওই বস্তির একাধিক নারী একই কৌশলে মাদক পরিবহনের সঙ্গে জড়িত।

পারভীন চট্টগ্রাম থেকে ধাপে ধাপে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন রুটে সরবরাহ করতেন এবং চাঁদপুরের হাজীগঞ্জ রুট তাদের অন্যতম গুরুত্বপূর্ণ মাদক পাচার করিডোর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতলব টপ নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক পাচারের নেটওয়ার্ক নিয়ে তদন্ত

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x