ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
মতলব টপ নিউজ

ফতেপুর পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা ফয়েজীর মতবিনিময় সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা ফয়েজীকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই শুক্রবার বিকেলে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন। মতলব উত্তর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি সাদেকুর রহমানের সভাপতিত্বে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ হিমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আলহাজ আবুল কালাম চুন্নু, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, জহিরুল ইসলাম মেম্বার, কবির সরকার, মহসিন দেওয়ান, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাহিমা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার ও সুনীল চন্দ্রসহ অন্যরা।

বক্তারা বলেন, সৎ, যোগ্য, জনবান্ধব ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের প্রত্যাশার যথাযথ বাস্তবায়ন সম্ভব হবে। তারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের আহ্বান জানান।

সভায় উপস্থিত ওয়ার্ডবাসী আসন্ন ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় ৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সমাজসেবক ও মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীকে চেয়ারম্যান পদে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে সমর্থনের ঘোষণা দেওয়া হয়।

এ সময় চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা ফয়েজী বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং পরিষদের সকল সেবা ও সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করবো। এবং ইউনিয়নকে মাদকমুক্ত করতে কাজ করে যাব।

মতলব টপ নিউজ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফতেপুর পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা ফয়েজীর মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x