ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
মতলব টপ নিউজ

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দৈনিক চাঁদপুর দিগন্তের ২ দশক পূর্তি উদযাপন।

দৈনিক চাঁদপুর দিগন্ত-এর দুই দশক পূর্তি উপলক্ষে দিনব্যাপী সাংবাদিক কর্মশাল, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) চাঁদপুর প্রেসক্লাবের মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, চাঁদপুর সদর এবং হাইমচরের  যে কোন সরকারি উন্নয়নমূলক কাজের সঠিকতা যাচাইয়ের জন্য সাংবাদিকরা যাবেন এবং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সঠিক নিউজ করবেন। যদি কেউ অনৈতিকভাবে কিছু করে, তাদের বিরুদ্ধে লিখবেন। আমি আপনাদের পাশে আছি। আমরা সবাই মিলে আগামী পাঁচ বছরে চাঁদপুর হাইমচরকে গড়ে তুলবো। সকলের কথা বলার স্বাধীনতা থাকবে, কিন্তু স্বাধীনতা নিজেদের মতো ব্যবহার করে মিথ্যা তথ্য দিবেন না। 

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আমি মনে করি না চাঁদপুর দিগন্ত পত্রিকার ফ্যাসিবাদের উত্তরসূরি। ২০০৬ সালের এই দিনে দৈনিক চাঁদপুর দিগন্ত প্রতিষ্ঠাকালীন সময় কর্তৃপক্ষ আমার সহযোগিতা চেয়েছিল। আমি সার্বিক সহযোগিতা করেছি, এইজন্য আমিও এই পত্রিকার একটি পার্ট। দিগন্ত পত্রিকায় যেহেতু দুই দশক পার করতে পেরেছে, আমি বিশ্বাস করি আগামী দিনেও এটা চাঁদপুরের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে। 

অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর দিগন্ত-এর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর দিগন্তে নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী। প্রধান অতিথি বক্তব্যে সর্বশেষ তিনি বলেন, আমরা সবাই শালীন ভাষায় কথা বলব। একজন আরেকজনের প্রতি সম্মান প্রদর্শন করব, সকল জনগণের প্রতি সম্মান রেখেই সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বাংলাদেশ  জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সাংবাদিক শিহাব উদ্দিন সেলিম ও নিয়ার্জ মোরশেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, চাঁদপুর শহর জামায়াতের আমীর শাহজাহান খান, জেলা এনসিপির আহবায়ক মাহবুল আলম, চাঁদপুর শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, দিগন্তের যুগ্ম সম্পাদক আব্দুস শুক্কুর মস্তান, কেএম সালাউদ্দিন, উপজেলা সাংবাদিকদের পক্ষে স্টাফ রিপোর্টার গোলাম নবী খোকন প্রমূখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হিলশা সাংস্কৃতিক সংসদের পরিচালক মোহাম্মদ হোসাইন এবং কবিতা আবৃত্তি করেন কবি নিয়াজ মোর্শেদ।

মতলব টপ নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দৈনিক চাঁদপুর দিগন্তের ২ দশক পূর্তি উদযাপন।

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x