তরুণ সমাজকে মাদকের কড়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ১৩ নং ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও জাসাস জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরকার।
৫ আগস্ট (বুধবার) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার সংলগ্ন মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্মৃতি স্মরণে গোল্ডকাপ উত্তর ইসলামাবাদ চায়না বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবে। তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে।"
মোঃ সজীব পাটোয়ারীর (সাধারণ সম্পাদক, সুজাতপুর বাজার বণিক সমিতি)-র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব আশরাফ উদ্দিন প্রধান, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ বাদল পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি জনাব মোঃ মুসা সরকার এবং যুবদল নেতা জনাব মোঃ কবির হোসেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ম্যাচে হাজারো দর্শকের উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।