চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক পর্যায়ে কুরআন তিলাওয়াতে বাংলাদেশের সুনাম বয়ে আনা বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুফতী মুহাম্মাদ জাকারিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ক্বারী সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কড়ৈতলী আলিম মাদরাসার মুদাররিস মাওলানা মাহমুদুল হাসান, ভাটেরহদ হাফেজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম, ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আলাউদ্দীন বিন সিদ্দীক, মা'হাদু তালহা বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহফুজুর রহমান, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ মাওলানা আবু সুফিয়ান পারভেজসহ স্থানীয় আলেম-উলামা, শিক্ষক, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ মাওলানা আবু সুফিয়ান পারভেজ এবং মা'হাদু তালহা বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহফুজুর রহমানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের কুরআন শিক্ষার মান উন্নয়ন, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা এবং আন্তর্জাতিক মানের হাফেজ ও ক্বারী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।অনুষ্ঠিত মাশক্বুল কুরআন কর্মশালা