মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের ৬ষ্ঠ ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বার বিকালে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সংরক্ষিত মেম্বার পদপ্রার্থী আমেনা বেগম।
উদ্বোধনী বক্তব্যে আমেনা বেগম বলেন, যারা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ খেলাধুলার মধ্যে থাকলেই যুবসমাজ মাদকসহ নানান অপরাধ থেকে দুরে থাকতে পারবে। আমি এই টুর্নামেন্টের সফলতা কামনা করি। ভবিষ্যতে এ ধরনের খেলা আয়োজনে আমাদের সর্বাত্মক সহযোগী থাকবে।
সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সুজাতপুর বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইলিয়াছ পাটোয়ারী, ৮নং ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম প্রমুখ। এছাড়াও টুর্ণামেন্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় অংশ গ্রহন করেন পুর্ব ইসলামাবাদ একাদশ বনাম পূর্ব লালপুর একাদশ। ৪-২ গোলে পুর্ব লালপুর একাদশ বিজয়ী হয়। খেলায় ধারাভাষ্যকার ছিলেন ফরহাদ হোসেন মাস্টার ও কামরুল হাসান। খেলায় শত শত দর্শক স্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।