মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের ৭ম ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ১৩ নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আল-আমিন।
উদ্বোধনী বক্তব্যে মোঃ আল-আমিন বলেন, খেলাধুলার মধ্যে থাকলেই যুবসমাজ মাদকসহ নানান অপরাধ থেকে দুরে থাকতে পারবে। এবং শরীর ও মন দুটোই ভাল থাকবে। যারা ছাত্র তারাও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মেধা বিকাশিত হবে। আমি এই টুর্নামেন্টের সফলতা কামনা করি। যারা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ৬নং ওয়ার্ড মেম্বার আলমগীর পাটোয়ারী, সুজাতপুর বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইলিয়াছ পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন প্রমুখ। এছাড়াও টুর্ণামেন্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় অংশ গ্রহন করেন সুজাতপুর একাদশ বনাম টরকী একাদশ। ৩-০ গোলে পুর্ব টরকী একাদশ বিজয়ী হয়। খেলায় ধারাভাষ্যকার ছিলেন ফরহাদ হোসেন মাস্টার। খেলায় শত শত দর্শক স্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।