চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী ও ৭ জন মাদকসেবীসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রোববার (১৬ আগস্ট ২০২৬) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী এবং ৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৭ জন মাদকসেবীর বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
মতলব উত্তর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মতলব উত্তর উপজেলাকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশের মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।