ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
মতলব টপ নিউজ

সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে: মেহেদী হাসান নাজির

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব বরুর কান্দি মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পূর্বে বয়ান করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মেহেদী হাসান নাজির।

বয়ানে তিনি বলেন, সমাজের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর হুকুম পালন করতে হবে। পাশাপাশি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে হবে। এর মাধ্যমে সমাজ থেকে অন্যায়, অনাচার ও বিভিন্ন ধরনের অসঙ্গতি দূর করা সম্ভব।

তিনি আরও বলেন, একটি সুন্দর ও আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ অবস্থান থেকে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করতে হবে। অন্যায় ও অসৎ কাজ থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করতে হবে।

জুমার বয়ানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। তিনি বলেন, তাদের পক্ষ থেকে মো. মিজানুর রহমান মিরানকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মিজানুর রহমান মিরান কোরআনের হাফেজ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, নির্বাচনের সময় কোরআন ও হাদিসের আলোকে প্রার্থীদের যোগ্যতা ও সততা বিবেচনা করে নিজেদের বিবেক-বুদ্ধি অনুযায়ী যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে জুমার পূর্বের বয়ান শেষ করা হয়।

মতলব টপ নিউজ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে: মেহেদী হাসান নাজির

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x