ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ আসামিকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে আটজন মাদক ব্যবসায়ী, একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং একজন চুরি মামলার সন্দেহভাজন আসামি রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক ব্যবসায়ীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আটজন মাদক ব্যবসায়ী, একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং একজন চুরি মামলার সন্দেহভাজন আসামি রয়েছেন। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসা ও মাদকের বিস্তার রোধে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

মতলব টপ নিউজ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x