ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাজী মোঃ ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মিয়া মনজুর আমীন স্বপন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মিয়াজী-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং সিনিয়র শিক্ষক মোঃ মোজাম্মেল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগী করা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তব্য দেন দেওয়ান আইসিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ জুলহাস, ইউপি সদস্য মোঃ মিলন, শিক্ষক মোঃ শরিফ ও ধর্মীয় শিক্ষক মোঃ হুমায়ুন কবির। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিক, সামাজিক ও পরিবেশগত সচেতনতা গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি সচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন কার্যক্রমে উৎসাহিত করতে ৩০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।

এ সময় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

মতলব টপ নিউজ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মতলব উত্তরে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x