পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাআত মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় কালীপুর কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে কালীপুর বাজার ও বেরীবাঁধ সড়কে প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা জামাল উদ্দিন নুরী। তিনি বলেন, প্রিয় নবীজি (স.) রহমতের বার্তা নিয়ে দিনে জগতে এসেছেন। আমরা সেই রহমতের বার্তা পৌছে দিতে চাই। মারামারি হানাহানি থেকে দেশ এবং জাতিকে যেন মহান আল্লাহ তায়ালা মিলাদুন্নবীকে উছিলা করে বাংলাদেশে যেন শান্তি বর্ষন করেন। তিনি আরো বলেন, আজকের জুলুস থেকে জানিয়ে দিতে চাই এই দেশ আল্লাহর অলিদের দেশ, সুতরাং এই দেশে অলিদের মাজারের উপর নির্যাতন মাজার ভাংচুর এটা কখনো মেনে নিতে পারে না যারা সুন্সি সাধক। আমি এসব ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই দেশ হানাপি মাজহাবির অনুসারী, এই দেশে কখনো একজন ধর্মমন্ত্রী লামওজাবী হইতে পারে না। তাহলে ইসলাম নিয়ে অরাজকতার সৃষ্টি হবে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে দুইদিন সরকারি ছুটি ঘোষনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জামাল উদ্দিন নুরী।
মুনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম আল কাদরী। আরো বক্তব্য রাখেন, মাওলানা মোশারফ হোসেন হেলালী, মাওলানা মোতালেব হোসেন নবাবপুরী, মাওলানা গোলাম মোস্তফা হামিদী প্রমুখ। উপস্থাপনা করেন হাফেজ আমির হামজা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, যুগ্ন আহবায়ক ভিপি মফিজুল ইসলাম ইসলাম শান্ত, মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার, আইযুব হোসেন মেম্বার, হাজী মোঃ হোসেন বেপারী সহ আরো অনেকে।