ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
মতলব টপ নিউজ

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক প্রতিরোধ গড়তে হবে --- এএসপি জাবীর হুসনাইন সানীব

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক প্রতিরোধ গড়তে হবে -- এএসপি জাবীর হুসনাইন সানীব

বাংলাদেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ সমাজকে আগামী দিনের সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে মতলব উত্তর থানার আয়োজনে কলাকান্দা ইউনিয়নের নীলনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাদক বিরোধী র‌্যালি ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নীলনগর উচ্চ বিদ্যালয় থেকে মাদক বিরোধী র‌্যালিটি বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিলারচর বাজারে এসে শেষ হয়।

জাবীর হুসনাইন সানীব বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আমাদের সমাজকে নতুন করে গড়ার জন্য, মাদকমুক্ত করার জন্য সকলের ঐক্য ও সহযোগিতা প্রয়োজন।

অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘শুধু মাদক কারবারিকে দোষ দিলেই চলবে না, নিজের সন্তানদের প্রতিও নজর দিতে হবে। ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমেই আমরা একটি মাদকমুক্ত প্রজন্ম গড়তে পারি।’

দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে স্থানীয় অপরাধীদের বিষয়ে কঠোর বার্তা দিয়ে জাবীর হুসনাইন সানীব বলেন, ‘এলাকায় যারা দুষ্কৃতকারী আছে, তারা যতই শক্তিশালী হোক না কেনো, কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজ পরিবর্তনে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া পরিবর্তন সম্ভব নয়।’

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।

বক্তব্য রাখেন- কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান, কলাকান্দা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল মান্নান সাগর

মহসিন বেপারী, সমাজসেবক কাশেম বেপারী, ওমর আলী, ইউপি সদস্য কবির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- শ্রমিক দলের আহ্বায়ক খোরশেদ আলম ছৈয়াল, সদস্য সচিব মোসলেম প্রধান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হালিম বেপারী, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান, নারীনেত্রী কুলসুম আক্তার দিপালী, যুবদল নেতা মামুন সরকার, ইউনিয়ন ছাত্রদল নেতা সিফাত।

মতলব টপ নিউজ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক প্রতিরোধ গড়তে হবে --- এএসপি জাবীর হুসনাইন সানীব

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x