ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
মতলব টপ নিউজ

মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির ঘটনায় ৬ মামলা : এক আসামী রিমান্ডে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির ঘটনায় ৬ মামলা : এক আসামী রিমান্ডে
মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির ঘটনায় ৬ মামলা : এক আসামী রিমান্ডে

সম্প্রতি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত দুই মাসে প্রায় ২৭ টি ট্রান্সফরমার চুরি হয়েছে জানিয়েছে বিদ্যুৎ অফিস। এসব চুরির ঘটনায় আলাদা আলাদা জিডি করার ৬ টি মামলা রুজু করা হয়েছে।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলিমুল হক প্রধান বলেন, গত দুই মাসে ট্রান্সফরমার চুরির ঘটনায় ৬ টি মামলা রুজু করা হয়েছে। ছয়জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে বিল্লাল নামে একজনকে রিমান্ডে আনা হয়েছে। বাকি আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ট্রান্সফরমার চুরির ঘটনা তদন্ত চলছে, যাকেই জড়িত পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে।

এদিকে সম্প্রতি ট্রান্সফরমার চুরির ঘটনায় বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জকে শোকজ করেছেন আদালত। চিঠিতে ওসিকে স্বশরীরে আদালতে হাজির হয়ে এসব চুরির ঘটনায় ব্যাখ্যা চেয়ে দিতে বলা হয়েছে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব উত্তর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন, সম্প্রতি মাত্রাতিরিক্ত হারে বেড়েছে ট্রান্সফরমার চুরির ঘটনা। সবগুলো ঘটনায় আমরা থানাকে অবগত করেছি। এ পর্যন্ত বেশ কয়েকজন আটকও হয়েছে। এমন চুরির ঘটনায় জনগণ যেমন ভোগান্তিতে পড়ে তেমনি সরকারের লোকসান গুনতে হচ্ছে। তাই এ বিষয়ে সকলের সচেতনতা জরুরি।

মতলব টপ নিউজ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির ঘটনায় ৬ মামলা : এক আসামী রিমান্ডে

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো শামীম মিয়াজী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x